21 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন

বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে সাড়ে আট হাজার আনসার ব্যাটালিয়ন সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে তাদের মোতায়েন করা হয়। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত তাঁরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ডিসেম্বর সারা দেশে সাড়ে আট হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০টি প্লাটুন ও ৭৫০টি সেকশনে তাঁরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন হওয়া আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল/ স্ট্রাইকিং/ স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী