28 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রৌশন ফকির দরগাহ মাদ্রাসার ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ

রৌশন ফকির দরগাহ মাদ্রাসার ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রৌশন ফকির দরগাহ মাদ্রাসার ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সীর (বিএনএ) সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, মাদ্রাসার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলা উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মাওলানা হাফেজ বেলাল হোসেন, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ার।

আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, মাদ্রাসার সদস্য ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও শহীদ উল্লাহ প্রমুখ।

পরে উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা