21 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এসএসসি পরীক্ষায় ফেল করায় ধামরাইয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় ধামরাইয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় ধামরাইয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মোঃ রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক শিক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১২ টার দিকে উপজেলার বড়চন্দ্রাইল গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত রাশেদুল ইসলাম ধামরাই কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সারা বাংলাদেশে আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রাশেদুল পর্দাথ বিষয়ে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এই বিষয়ে সহপাঠী মোঃ আকাশ বলেন, রাশেদুল আর আমি এক সাথে পড়াশোনা করতাম। আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের পর দেখতে পায় পদার্থ বিজ্ঞানে ফেল করেছে। এর পর সে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

নিহতের চাচা দেলাল উদ্দিন বলেন, আমি ও রাশেদুলের আব্বা ইসলামপুর বাজারে দোকান করি। বাড়ীতে শুধু রাশেদুলের মা ও ছোট বোন জান্নাতুল থাকে। বেলা ১২টার সময় রাশেদুলের মা ছোট মেয়ে জান্নাতুলকে ঘরে রেখে কিস্তি দিতে যায়। এই সময়ে ঘরের ভিতরে সে দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

রাশেদুলের ছোট বোন জান্নাতুল আক্তার বলেন, ভাই পাশের ঘর আটকিয়ে কি জানি করে। পরে আমি ভাইকে ডাকি কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আমার ফুফুকে ডাক দেই। পরে ফুফু এসে ভাইয়াকে ডাকে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখি রাশেদুল গলায় ফাঁস দিয়েছে। তখন তাড়াতাড়ি করে রাশেদুলকে নামিয়ে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি রাশেদুল মৃত অবস্থায় পড়ে আছে। লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী