27 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যথাসময়ে কাজ না করলে ঠিকাদারদের নাম প্রকাশ করুন

যথাসময়ে কাজ না করলে ঠিকাদারদের নাম প্রকাশ করুন

যথাসময়ে কাজ না করলে ঠিকাদারদের নাম প্রকাশ করুন

বিএনএ,চট্টগ্রাম: নগরীতে কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য চসিকের প্রকৌশলীদের ঠিকাদারদের তাগিদ ও তদারকি করতে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

বুধবার (৩০ ডিসেম্বর) নগরীর আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবনের আবদুস ছাত্তার মিলনায়তনে কর্পোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নগরীর পিসি রোডসহ যেসকল স্থানে কর্পোরেশনের উন্নয়নকাজ চলমান আছে, তা যথাসময়ে সম্পন্ন না করলে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে তা জনস্মুখে প্রকাশ করুন। যাতে এসব অসাধু অপেশাদার ব্যক্তি ও প্রতিষ্ঠান কোন সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানে দ্বিতীয়বার আর কোন কাজ করতে না পারে।

তিনি বলেন, দেশ কারো কাছে জিম্মি হতে পারে না। সরকার কোটি কোটি টাকা খরচ করে নগরীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আর এ কাজ গুলোকে যারা সময়মত শেষ করছে না তারা সরকারের ভাবমুর্তিকে ক্ষুণ্ন করছে। এদের গণদুশমন হিসেবে চিহ্নিত করতে হবে। প্রশাসক সকল ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রকল্পের স্থানে বিস্তারিত ও কাজ শেষ করার সময়সূচি উল্লেখ করে সাইনবোর্ড লাগানোর পরামর্শ দেন।

প্রশাসক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পরিবার। কর্পোরেশনের সকল প্রকৌশলী ও কর্মচারীগণ মিলেমিশে কাজ করলে উন্নয়নসহ যেকোন কাজ দ্রুত তরান্বিত হবে। সহকর্মীরা সমন্বয়হীনভাবে কাজ করে একে অপরের দোষ খুঁজলে তা হবে কাঁচের ঘরে বসে ঢিল মারারমত অবস্থা।

সাপ্তাহিক সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহাম্মেদ,কর্পারেশনের বিভাগীয় প্রধান,পদস্থ কর্মকর্তাসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩