24 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খালাস পেলেন নওয়াজ শরিফ

খালাস পেলেন নওয়াজ শরিফ


বিএনএ, বিশ্বডেস্ক: আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ তাকে এ মামলা থেকে খালাসের আদেশ দেন। পাকিস্তানি সংবাদমাধ্যমে দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেলেন তিনি।

এছাড়া আরেক দুর্নীতি মামলায় আদালতের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এর মাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।

খালাস পাওয়ার পর নওয়াজ শরিফ বলেছেন, আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি পুরো বিষয় তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আজ আল্লাহ আমাদের বিজয়ী করেছেন।

তবে নওয়াজ শরিফের বিরুদ্ধে এখনো আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় বহাল রয়েছে। ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এ মামলার আপিল শুনানি সম্পন্ন হবে।

২০১৯ সালে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান নওয়াজ শরিফ। এরপর ২০২২ সালে ইমরান খান আস্থাভোটে পদচ্যুত হলে নওয়াজের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়। গত মাসে পাকিস্তানে ফিরে আসেন তিনি।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে