27 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নয়াপল্টনে সমাবেশ নিয়ে বিএনপির কি কোনো বদ উদ্দেশ্য আছে: কাদের

নয়াপল্টনে সমাবেশ নিয়ে বিএনপির কি কোনো বদ উদ্দেশ্য আছে: কাদের

নয়াপল্টনে সমাবেশ নিয়ে বিএনপির কি কোনো বদ উদ্দেশ্য আছে: কাদের

বিএনএ ডেস্ক: পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এতো দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়? এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের সমাবেশের জন্য ১০ ডিসেম্বর তারিখটি কেন বেছে নিয়েছে। বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়ন শুরু হয় বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর সিরাজ উদ্দিন হোসেন ও সাংবাদিক সৈয়দ নাজমুল হককে পাকিস্তানি বাহিনী উঠিয়ে নিয়ে যায়। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবি হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়েছে। জ্ঞান-গরিমা যাদেরকে ঘিরে সেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসকদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে এই দিনে। সেই ১০ ডিসেম্বরকে সমাবেশের জন্য কেন বিএনপি বেছে নিলো, এটাই প্রশ্ন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না। সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক উদ্যান। বিশাল জায়গা এখানে। আওয়ামী লীগ সব সমাবেশ, জাতীয় সম্মেলন করে এখানে। তাহলে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে ছোট এলাকায়, যেখানে ৩৫ হাজার স্কয়ার ফিটের মতো একটা ছোট জায়গায়, সেখানে তাদের সমাবেশের বেছে নিলো?

বিএনপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!