27 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে সুখেন চাকমা (২০) নামে একজন নিহত হয়েছেন। এসময় মঙ্গল চাকমা (২০) নামে আরও একজন আহত হয়।

বুধবার (৩০ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে সাজেক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয়দের বরাতে সাজেক থানা ওসি নুরুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুখেন চাকমা ও সজীব চাকমা মোটর সাইকেল করে বাড়ি থেকে দাড়িপাড়ার দিকে রওনা দেন। মাঝপথে সন্ত্রাসীদের একটি দল তাদের উপর এলোপাতাড়ি গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে দু’জনেই মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে সুখেন চাকমার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত সজীব চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি নুরুল আলম বলেন, আহত ও নিহত দু’জনই মোটর সাইকেল চালক। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এর সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনার জন্য পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ি করছেন জেএসএস। বাঘাইছড়ির সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, ইউপিডিএফ কমান্ডার আপন চাকমার নেতৃত্বে বিনা উস্কানিতে নিরীহ মানুষকে হত্যা করেছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাজেক অঞ্চলের সমন্নয়ক আর্জেন্ট চাকমা জানান, এই ঘটনার সাথে তাদের দলের কোন সম্পর্ক নেই বলে এবং এই এলাকায় ইউপিডিএফের কোন কর্মকাণ্ড নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং মরদেহ উদ্ধারসহ আইনি ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করছি। দুর্গম এলাকা হওয়ায় সময় বেশি লাগতেছে।

বিএনএ/ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের