27 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ছাত্রলীগ

বিএনএ, ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ঈ-নোমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ৬ ডিসেম্বর, ২০২২, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের ৩০ নভেম্বর (বুধবার) হতে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট (https://bsl.community) থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেয়ার জন্য আহ্বান জানানো হলো।’

বিজ্ঞপ্তিতে তথ্যাদি ও কাগজপত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন বলেন, আমরা আজ থেকে অনলাইনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছি। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত যে কেউ তা সংগ্রহ করে জমা দিতে পারবে। এরপর সেগুলো যাচাই-বাছাই হবে। পরবর্তী সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!