29 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আজিম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে পৌর এলাকার বটতলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

নিহত আজিম মাউড়িপাড়া মহল্লার হযরত আলীর ছেলে। তিনি নামোশংকরবাটি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

আহতরা হলেন – নতুনহাট মণ্ডলপাড়া এলাকার আব্দুল আলিম ও বড়িপাড়া এলাকার ইমন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলের একটি পার্কের পাশে বেশকিছু যুবক এবং তরুন অবস্থান করছিল। রাত নয়টা ১০ মিনিটের দিকে হঠাৎ তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এ সময় তাদের দেশিয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়। ছুরিকাঘাতে আজিম গুরুতর আহত হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান সাংবাদিকদের জানান, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আজিম ছুরকাঘাতে নিহত হয় এবং আরও দু’জন এ ঘটনায় আহত হয়। 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী