28 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত : বাণিজ্য উপদেষ্টা

রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত : বাণিজ্য উপদেষ্টা

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে গঠিত হচ্ছে টাস্কফোর্স : বাণিজ্য উপদেষ্টা

বিএনএ, ঢাকা : অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।এজন্য চাল, ডাল, তেল ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।’

তিনি বলেন, ‘রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে তেল, চাল, ডাল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু