24 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ১১৯ বোতল ফেন্সিডিলসহ দুই কিশোর আটক

টাঙ্গাইলে ১১৯ বোতল ফেন্সিডিলসহ দুই কিশোর আটক

টাঙ্গাইলে ১১৯ বোতল ফেন্সিডিলসহ দুই কিশোর আটক

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৯ বোতল ফেনসিডিলসহ দুই কিশোরকে আটক করেছে র‌্যাব -১২ সিপিসি- ৩।  রোববার  (৩০ অক্টোবর) দুপুরে র‍্যাব -১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত কিশোররা হলেন-ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মোহাম্মদ বায়েজিদ (১৬) এবং একই এলাকার মৃত শাহিন ইসলামের ছেলে মোঃ সবুজ ইসলাম (১৪)।

র‍্যাব-১২ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি -৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‍্যাব সদস্যরা শহরের রাবনা বাইপাসে সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়।  এ সময় ১১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই দুই কিশোরকে আটক করা হয় । এদের কাছ থেকে দুটি মোবাইলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিক্রি করে । ধৃত কিশোরদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১ ) এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/লুৎফর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে