28 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত দুই জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত দুই জনের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার আমতলী এলাকার মোস্তফা (৬৫) ও একই জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাসিমা (৩৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মৃত মোস্তফা গত ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা ২ টার দিকে মারা যায়। অপর মৃত নারী নাসিমা গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। পরে গতকাল রবিবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ৫ জন ও একজন শিশু চিকিৎসাধীন আছেন।

হামিমুর রহমান হামিম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা