27 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হেলাল উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা বাদ যোহর

হেলাল উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা বাদ যোহর

হেলাল উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা বাদ যোহর

বিএনএ, চট্টগ্রাম: দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা শনিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর চট্টগ্রাম নগরীর হযরত মিসকিন শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কক্সবাজার জেলার সন্তান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে ১৯৮১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত রিপোর্টিং বিভাগে দায়িত্ব পালন করেছিলেন এবং চিফ রিপোর্টারেরও দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও তিনি দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি যায়যায়দিনের ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ