25 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে–ধর্ম উপদেষ্টা

নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে–ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ঢাকা : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসিহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মাঝে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার(৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য। ইসলামি বক্তা ও ইমামেরা পারস্পরিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে। তিনি আরো বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাঁদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে  মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তৃতা করেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!