26 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

বিএনএ, চট্টগ্রাম: দৈনিক আজাদীর সাবেক চীফ রিপোর্টার ও যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, কক্সবাজারে যায়যায় দিনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়া হেলাল উদ্দিন চৌধুরী অনুষ্ঠান চলাকালে বুকের ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে সিসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। সব চেষ্টা ব্যর্থ করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী সাহেব আজ দুপুর ১২.৩৮টায় আমাদের হসপিটালের জরুরী বিভাগে আসেন বুকের ব্যথা নিয়ে। জরুরী বিভাগে ইসিজি করে তাঁর মেসিভ হার্ট অ্যাটাক পাওয়া যায়।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীকে কার্ডিয়াক কনসালটেন্ট, আইসিইউ কনসালটেন্টসহ কক্সবাজারের সিনিয়র চিকিৎসকদের বোর্ডের অধীনে চিকিৎসা দেওয়া হয়। হার্টের রক্ত সঞ্চালন উন্নতি করার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবার তার হার্ট অ্যাটাক হয়। দ্বিতীয় হার্ট অ্যাটাকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবীণ এই সাংবাদিক।

অগ্রজ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ