21 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষা: তারেক রহমান

আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষা: তারেক রহমান

তারেক রহমান

বিএনএ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

শুক্রবার(৩০ আগস্ট) রাজশাহী বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন বলে বিএনপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে এই সভা করছেন তিনি। এরআগে বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী