18 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা স্থগিত

বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা স্থগিত

বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা স্থগিত

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের শুরুতেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। পরে অবশ্য দুই সেশনের খেলা হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনের পুরো খেলাই ভেস্তে গেল বৃষ্টির কারণে। রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে শুক্রবার (৩০ আগস্ট) মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু টস করাও সম্ভব হয়নি। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি। পরে দিনের খেলাই স্থগিত করা হয়।

গত দুই দিন ধরেই রাউয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি থামার পর পর্যবেক্ষণেও যাওয়ার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু এর আগেই বৃষ্টি শুরু হয়। টসের সময় অবধিও সেটি চলছিল।

বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় বাংলাদেশ সময় দুপুর ১টা দিকে লাঞ্চ বিরতি দেন আম্পায়াররা। বিরতি নেওয়ার মিনিটে তিনেকের মধ্যেই ভেজা আউটভিল্ডের কারণে দিনের খেলা শেষ করার ঘোষণা দেন তারা।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে হাতছানি দিয়ে ডাকছে সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। এখন তাদের উদযাপন আরও বড় করার লক্ষ্য। ১৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট হারায় বাংলাদেশ।

রাউয়ালপিন্ডিতেই সবশেষ টেস্টে ১০ উইকেটের স্মরণীয় জয় পায় টাইগাররা। শেষ ম্যাচে হার এড়ালেই এখন বাংলাদেশ পাবে সিরিজ জয়ের স্বাদ। সাদা পোশাকের ক্রিকেটে এর আগে কেবল চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। আরও একটি জিতে অর্জনের ঝুলি আরও ভারী করতে চাইবে শান্তবাহিনী।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী