26 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপ: প্রথম ম্যাচের একাদশ ঘোষণা পাকিস্তানের

এশিয়া কাপ: প্রথম ম্যাচের একাদশ ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধন হচ্ছে বুধবার। স্বাগতিক পাকিস্তান উদ্বোধনী ম্যাচে প্রথমবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ খেলতে আসা নেপালের মুখোমুখি হবে।

ওই ম্যাচের জন্য আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে অনুমিতভাবেই শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ আছেন।

স্পিন আক্রমণে শাদাব খানের সঙ্গে আছেন মোহাম্মদ নওয়াজ। আর পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবেন ইফতিখার।

পাকিস্তানের ব্যাটিং লাইন আপও আগে থেকেই বেশ সেটেল। ওপেনিং করছেন ফখর জামান ও ইমাম উর। তিনে খেলবেন বাবর আজম। তারা তিনজনই দারুণ ছন্দে আছেন। ব্যাটিং অর্ডারে জায়গা পেয়েছেন আগা সালমান।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের