18 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে জমিয়ত উলামা ইসলামের সম্মেলনে বোমা হামলা, নিহত ৩৫

পাকিস্তানে জমিয়ত উলামা ইসলামের সম্মেলনে বোমা হামলা, নিহত ৩৫

পাকিস্তানে জমিয়ত উলামা ইসলামের সম্মেলনে বোমা হামলা, নিহত ৩৫

বিএনএ বিশ্বডেস্ক : পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জন। রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ হামলার ঘটনা ঘটে।

বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান এ হামলায় প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার এবং তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন।

বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ  বলেছেন, আজ এই সম্মেলনে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’

এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা