25 C
আবহাওয়া
১০:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বিএনএ, দিনাজপুর: পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশুরা বা মহরম উপলক্ষে একদিন বন্ধের পর আজ (রোববার) বেলা ১১ টা থেকে ভারতের সাথে এ বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ভারত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল শেখ জানান, আশুরা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী