20 C
আবহাওয়া
৩:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আ. লীগের বিক্ষোভ আজ

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আ. লীগের বিক্ষোভ আজ

সমাবেশ

বিএনএ ডেস্ক: বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী রোববার (৩০ জুলাই) বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দলটি।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শনিবার (২৯ জুলাই) এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, রোববার দেশব্যাপী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এ সময় ঢাকার প্রতিটি থানাসহ সবগুলো মহানগর, জেলা ও উপজেলায় এই বিক্ষোভ হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের সমন্বয় করে কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছে দুর্বৃত্ত তারেক জিয়া। আদালতের আদেশ ছিল কোনোভাবেই তার বক্তব্য প্রচার করা যাবে না। আদালত অবমাননা করছে প্রতিনিয়ত। সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে।

সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

বিএনপি আইন মানে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আদালতের আদেশ দুর্বৃত্ত তারেক জিয়া লঙ্ঘন করেছে। আদালতের আদেশ ছিল কোনোভাবেই তার বক্তব্য প্রচার করা যাবে না। আদালত অবমাননা করছে প্রতিনিয়ত। সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী