21 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাই পর্যটক নিহতের ঘটনায় গেটম্যানের বিরুদ্ধে মামলা

মিরসরাই পর্যটক নিহতের ঘটনায় গেটম্যানের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান সাদ্দাম আটক

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা‌ এলাকায় ১১ পর্যটক নিহতের ঘটনায় গেটম্যানের দায়িত্ব অবহেলার অভিযোগে রেল পুলিশ মামলা করেছে।

শনিবার (৩০ জুলাই) সকালে রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম (৩২) কে আসামি করে  মামলা করেছে  রেলওয়ে পুলিশের  উপ পরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম।

রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরুনচড়া ইউনিয়নের মমিন ফকিরের বাড়ির মঞ্জুর মিয়ার ছেলে।

রেলওয়ের সীতাকুণ্ড চট্টগ্রাম অংশের ইনচার্জ খোরশেদ আলম জানান, সাদ্দামের অবহেলা অবশ্যই আছে । কারণ সে ওই সময় নামাজে থাকলেও গেট রক্ষণের দায়িত্ব তার। নামাজের চাইতে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির ৩০৪ ধারায় মামলাটি দায়ের করে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু