25 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজে আবারও জাহাজে গুলি

হরমুজে আবারও জাহাজে গুলি


বিএনএ, ডেস্ক : অনুমতি ছাড়া চলাচল করায় হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান।সোমবার (২৭ এপ্রিল) প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই তেল ও রাসায়নিকবাহী জাহাজটিকে নিশানা করে ইরানের উপকূলরক্ষী বাহিনী গুলি চালায়।

আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী ওই জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তারা সবাই নিরাপদে রয়েছেন।

ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও তেহরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অগ্রসর হওয়ার ‘অপরাধে’ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বাহিনী।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ