31.4 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৬
Bnanews24.com
Home » প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা


বিএনএ, ক্রীড়াডেস্ক : বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন  জার্মানিকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে প্যারাগুয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই অঘটন ও অবিস্মরণীয় জয়কে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

মঙ্গলবার (১ জুলাই) লাতিন আমেরিকার এই দেশটির সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

সোমবার রাতে এক বিশেষ পুশ বার্তায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের এই অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য যেন পুরো দেশবাসী একসঙ্গে উদযাপন করতে পারে, সেই সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

নকআউট পর্বের এই ম্যাচে মাঠের লড়াইয়ে স্নায়ুযুদ্ধের চরম পরীক্ষা দিতে হয়েছে প্যারাগুয়েকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে মাঠের তীব্র লড়াই শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে স্নায়ু ধরে রেখে ৪-৩ ব্যবধানে শক্তিশালী জার্মানিকে হারিয়ে দেয় প্যারাগুয়ে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ