25 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পেনশন স্কিম বাতিলের দাবি, অনির্দিষ্টকালের জন্য চবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পেনশন স্কিম বাতিলের দাবি, অনির্দিষ্টকালের জন্য চবির ক্লাস-পরীক্ষা বন্ধ


বিএনএ, চবি: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার (৩০ জুন) পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় প্রত্যেক বিভাগেই পরীক্ষা ছাড়া সবরকম ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে দেখা যায় শিক্ষকদের।

বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপারগ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ বন্ধ থাকবে বলে জানান চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এদিকে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন।এসময় বক্তারা বৈষম্যমূলক প্রত্যয় স্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বৈষম্যমূলক এ স্কিমের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে যে অস্থিরতা তৈরী হচ্ছে তা গনতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিপূর্ণ দিবস বলে বক্তারা মনে করেন। আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে আগামী ১, ২ ও ৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন অফিসার সমিতির সভাপতি জনাব রশিদুল হায়দার জাবেদ।

উল্লেখ্য, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ জুন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরপর ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিনদিন সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

বিএনএ/ সুমন,এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের