33 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর আগুনে ভষ্মিভূত

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর আগুনে ভষ্মিভূত


বিএনএ, বিশ্ব ডেস্ক : গ্রিসের ম্যানোলাডা এলাকায় বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে শ্রমিকরা জানান। খবর আনাদোলুর।

স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনাটি ঘটেছে। তবে, এতে কোন হতাহতের খবর পাওয়া যাইনি।

এ সব প্রবাসী শ্রমিকরা ৩৮টি অস্থায়ী ঘরে বসবাস করতেন। ঘরে থাকা তাদের টাকা-পয়সা ও পাসপোর্টসহ সব কিছু পুড়ে গেছে।

খবর পেয়ে মঙ্গলবার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ারও অনুরোধ করেন।

প্রবাসী শ্রমিকদের অভিবাসনের জন্য বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত পেতে রাষ্ট্রদূতের কাছে তাদের অনুরোধ করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার