27.2 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - জুন ২০, ২০২৬
Bnanews24.com
Home » কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮

কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮


বিএনএ,ঢাকা:কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গে অন্তত আটজন নিহত হয়েছেন।শুক্রবার (২৯ মে) বিকালে কলকাতা ও এর আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে যায়।ঝড়ের আঘাতে বহু গাছপালা উপড়ে গেছে, ভেঙে পড়েছে ঘরবাড়ির দেয়াল।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকালে কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ঝড়ের দাপটে রাসবিহারী, রবীন্দ্র সরোবর, নেতাজি নগর, টালিগঞ্জ, হরিশ মুখার্জী রোড, রিপন স্ট্রিট, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার ও এজেসি বোস রোডসহ মহানগরের বিভিন্ন এলাকায় একের পর এক গাছ উপড়ে পড়ে।

ঝড়ের কারণে শিয়ালদহ ও হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। গাছ ও ডালপালা ভেঙে পড়ায় অনেক জায়গায় ওভারহেড তার ছিঁড়ে যায়। কলকাতা বিমানবন্দরেও বেশ কিছু সময় বিমান ওঠানামা ব্যাহত হয়।

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্ন’ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঝড়বৃষ্টিতে কলকাতা ও বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং উদ্ধারকাজ তদারকির জন্য পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতা পৌরসভা ও কলকাতা পুলিশ একযোগে কাজ করছে। মুখ্যমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ