20 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, রাজশাহী: রাজশাহী নগরীর হেতমখাঁ ছোট মসজিদ এলাকায় পুকুরের পানিতে ডুবে নির্ঝর (৯) ও অনন্ত (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নির্ঝর নগরীর হেতমখাঁ ছোট মসজিদ এলাকার নিরেনের ছেলে এবং হেতমখাঁ আজিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এছাড়া অনন্ত একই এলাকার গোবিন্দর ছেলে এবং একই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। তাদের বাবা পেশায় শ্রমজীবী।

স্থানীয়রা জানান, নির্ঝর ও অনন্তর বাবা-মা শ্রমজীবী মানুষ এবং তারা পরস্পর প্রতিবেশী। সকালে নিজ নিজ সন্তানকে স্কুলে পাঠিয়ে তারা কাজে চলে যান। দুপুরে বাড়ি ফিরে দেখেন ওই দুই শিশুর কেউ বাড়িতে নেই। প্রতিবেশীরা জানায়, ওই শিশুদের গোসল করতে পুকুরের দিকে যেতে দেখেছে। এরপর খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে পাশের হেতমাখাঁ কবরস্থান পুকুরে নির্ঝরের মরদেহ ভেসে ওঠে।

পরে একই স্থান থেকে অনন্তের নিথর দেহ ওঠানো হয়। এ সময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এরপর খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে গেছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে তারা কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা একটি মরদেহ পেয়েছেন এবং অন্যজনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানতে পেরেছেন। বর্তমানে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী