26 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা জব্দ করা হয়।

রোববার (৩০ মে) চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-এ, রুম নং-২৫৮, এফসিএন নং-২৫২৩৪৮) মৃত আবুল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩১) ও টেকনাফ পৌরসভার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. শাহ আলম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার বাস টার্মিনাল থেকে জাহিদকে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে ফিরিঙ্গবাজারের ব্রিজঘাট এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী