21 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ড থেকে দেশে আনা হলো ৬১ বাংলাদেশিকে

থাইল্যান্ড থেকে দেশে আনা হলো ৬১ বাংলাদেশিকে

থাইল্যান্ড থেকে দেশে আনা হলো ৬১ বাংলাদেশিকে

বিএনএ ঢাকা: থাইল্যান্ডে আটকেপড়া ৬১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে তাদেরকে দেশে আনা হয়েছে।

রোববার(৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪০৮৯ ফ্লাইটটি রোববার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।থাইল্যান্ডে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন।

দেশে ফিরে আসতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এসব বাংলাদেশি নাগরিক ।

এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছিল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী