18 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৯ মে) রাতে এ ফল প্রকাশ হয়। গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত  লিখিত পরীক্ষায় প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে ৫ হাজার ৩৩৫ জন উত্তীর্ণ হলেন ।

এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।

যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবার তারা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

পরীক্ষার সময় ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া কেন্দ্রগুলো হলো- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস্ কলেজ।

বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। গত ২৭ ফেব্রুয়ারি এসব কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ৯টি কেন্দ্রে ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা