31 C
আবহাওয়া
৬:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৩ দিন পর সুপ্রিমকোর্টে বিচারকাজ শুরু

২৩ দিন পর সুপ্রিমকোর্টে বিচারকাজ শুরু

২৩ দিন পর সুপ্রিমকোর্টে বিচারকাজ শুরু

বিএনএ, ঢাকা: সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম ২৩ দিন পর শুরু হয়েছে। অবকাশকালীন ও ঈদুল ফিতরসহ মোট ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়েছে। ২৩ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত আজ সর্বোচ্চ আদালত অঙ্গণ।

গত ৭ এপ্রিল থেকে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী