বিএনএ, ডেস্ক : ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর ফলে তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে।
সোমবার (৩০ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে অবস্থিত বাজান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, একটি ক্ষেপণাস্ত্র হামলার পর এই আগুন লেগেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এর আগে গত ১৯ মার্চও একই স্থাপনাটি ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। ওই সময় ইরান তাদের জ্বালানি অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা আঘাত হানে।
এদিকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবানন। দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনাঘাঁটি ও সেনাদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ছয় সেনা আহত হয়েছে।তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
বিএনএ/ওজি
![]()

