24 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোর নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোর নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ মেরাজ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ কাউসার জানান, মানসিক প্রতিবন্ধী ছিলেন মেরাজ।  সকালে বাসা থেকে বের হয়ে যান নাখালপাড়া বড় মসজিদের দিকে। এসময় দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বাসা তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে