25 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে মানববন্ধন


বিএনএ, বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষককে নিয়ে অপপ্রচার এবং কেন্দ্রীয় ইমামের বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রচারিত হয়েছে দাবি করে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) বেলা ১১টায় একাডেমীক ভবনের সামনে মানববন্ধনের অংশ নেন দুই শতাধিক শিক্ষক- শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘‘যিনি গবেষণা নিয়ে শিক্ষকের বিরুদ্ধে নিউজ লিখেছেন তার হয়তো জানা নেই গত ১০ অক্টোবর, ২০২২ তারিখে বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, সহ-লেখকত্ব সামঞ্জস্য করা, এইচএম-ইনডেক্স ইত্যাদির ভিত্তিতে Stanford University, USA এবং Elsevier কর্তৃক পরিচালিত সমীক্ষায় বিশ্বের শীর্ষ ২% গবেষকদের বৈশ্বিক তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে বিশ্বের শীর্ষ ২%গবেষকের তালিকায় রয়েছেন শুধু তাই নয় বাংলাদেশে ২য় হয়েছেন। উক্ত সংবাদকর্মী কি জানেন যে ইন্টারন্যাশনাল জার্নালে ৫০০+পাবলিকেশন এবং ৫০০০+ সাইটেশন থাকার অর্থ কি? যার গবেষণা নিয়ে সামন্যতম ধারনা নেই সে কিভাবে একজন গবেষকের গবেষণাকে প্রশ্নবিদ্ধ করে। শুধু তাই নয় গত বছরও আমরা আমাদের ম্যামদের বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণোদিত নিউজ করতে দেখেছি।”

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ বলেন, ‘‘সাংবাদিকতা একটি মহান পেশা যাদেরকে জাতির বিবেক হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আমরা যা দেখছি এবং যা ঘটছে তা সত্যিই দুঃখজনক যে শিক্ষকের দিকে ইঙ্গিত করা হয়েছে তার পাবলিকেশনের সংখ্যা ৫ শতাধিক অথচ বিশ্ববিদ্যালয়ের পি এইস ডি রিকয়ারমেন্ট অনুযায়ী একজনের সর্বচ্চো তিনটি পাবলিকেশন প্রয়োজন।একারণে এসব হলুদ সাংবাদিক যাতে সমূলে উৎপাটিত হয় এজন্য সবার এগিয়ে আসা দরকার’’

এছাড়াও মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বরাবর উক্ত সংবাদকর্মীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ ও সাংবাদিক ফোরাম এর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, আইসিটি আইনে মামলাসহ ৬ দফা দাবি জানিয়ে ফার্মেসী বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবেদন করে।

উল্লেখ্য, গতকাল ২৯মার্চ ২০২৩ বশেমুরবিপ্রবির ফার্মেসি বিভাগের শিক্ষককে নিয়ে মেজবাহ রহমান সুপ্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শিক্ষাসনদ ভয়ংকর চিত্র -১ নামে লেখালেখি ও ২৮ মার্চ ২০২৩ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে জাতীয় দৈনিক যুগান্তরে ১২নং পাতায় “বেতন নিয়ে নামাজ পড়ান না বশেমুরবিপ্রবির ইমাম” শীর্ষক সংবাদ প্রকাশ করেন যুগান্তরের বশেমুরবিপ্রবি প্রতিনিধি শেখ আব্দুর রহিম।

বিএনএনিউজ/ফাহীসুল হক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের