27.5 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে

রাজধানীতে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে

রাজধানীতে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে

বিএনএ, ঢাকা: সাধারণত রোজা ও ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাতে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। এবছরও নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, পুরাতন থেকে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। করোনা পরিস্থিতি পরবর্তীতে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আপনারাও অবগত। আমাদের সবসময়ই মনিটরিং আছে। শুধু ঘটনা ঘটলেই নয়, সবসময় মনিটরিং করি৷ সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করি। ডিএমপি কমিশনার সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেফতারে আমরা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি।

ডিবি প্রধান বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি হত্যার ঘটনা ঘটে। তার মধ্যে শাহজাহানপুরের ঘটনায় খুনিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। আর মিরপুরের ঘটনায়ও আসামি শনাক্ত হয়েছে। হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করা হলো। ছোট-বড় সব ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫