বিএনএ, ঢাকা : তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নি এভারেস্ট জয় করেছেন। মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এর চূড়ায় পৌঁছান।খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন।১৪ বছর পর আজ এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।
গত ১১ এপ্রিল নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। গত ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়েন তিনি।
ধাপে ধাপে ২৩ মে পৌঁছান ক্যাম্প-৪-এ। সেদিন শিখরের উদ্দেশে যাত্রা করেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিচে নেমে আসতে হয় তাকে। এরপর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কয়েক দিন ক্যাম্প-২-এ অবস্থান করেন নিম্নি। ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে আসলে আবার যাত্রা শুরু করেন। গতকাল পৌঁছান ক্যাম্প-৪-এ।সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করে আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন তিনি।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নি। তার এই অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি।
বিএনএ/ওজি
![]()

