বিএনএ, ঢাকা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হাম উপসর্গে ১ হাজার ১৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৮৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৭৭২ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৩৩ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৮০০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৬৭ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়াও ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩১ হাজার ১৬৩ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।
এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৬ জন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

