29 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘একাত্তরের পরাজিত শক্তি দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়’

‘একাত্তরের পরাজিত শক্তি দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়’


বিএনএ ডেস্ক:নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন পৃথিবীর সবাই বাংলাদেশের প্রশংসা করছে, তখন একাত্তরের পরাজিত শক্তি দেশকে আবার অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

সোমবার (২৯ মার্চ) দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, একাত্তরে আমরা দেখেছি এ অপশক্তি কীভাবে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর তারা ভেবেছিল এই বাংলাদেশ আর মানবিকতার পথে হাঁটবেনা। কিন্তু তাদের সেই চিন্তা-কর্ম ভুল প্রমাণিত হয়েছে। আজকের বাংলাদেশ মানবিকতা, উন্নয়ন-অগ্রগতিতে সমগ্র পৃথিবীকে নাড়া দিয়েছে।

‘প্রধানমন্ত্রী শুধু জাতীয়ভাবে নয়; আন্তর্জাতিকভাবে একজন মানবিক ও সাহসী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। করোনার এই ভয়াবহতার মধ্যেও বাংলাদেশে আমাদের আঞ্চলিক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছেন। এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগ্যতা, দূরদর্শিতা ও উচ্চতা।”

তিনি বলেন, আমরা দেখি যখন প্রধানমন্ত্রীর আহ্বানে এসব নেতারা বাংলাদেশে ছুটে আসে। আমরা যখন দেখি আমেরিকা, রাশিয়াসহ দুনিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা পাঠাচ্ছেন। তখন আমরা বুঝতে পারি আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন উচ্চতায় চলে গেছেন।

খালিদ বলেন, এরকম একজন মানুষের নেতৃত্বে আমরা যখন রাজনীতি করি, নিশ্চয়ই আমাদের কিছু দায় আছে। মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা মোকাবিলায় রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক বজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট