20 C
আবহাওয়া
২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে পাঁচ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুরে পাঁচ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুরে পাঁচ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিএনএ, চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন না থাকায় এ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ।

অভিযানে সিটিপ্যাথ ডিজিটাল সেন্টারকে ১০ হাজার, মনোয়ারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার, আব্দুল হাই ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১০ হাজার, মহিউদ্দিন ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১০ হাজার ও সান মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কচুয়া ইউএনও মো. ইকবাল হাসান জানান, সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র (লাইসেন্স) ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় ওই পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আহসান উল্লাহ্ তালুকদার, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হকসহ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী