20 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় জেসি ফুডে অভিযান

আনোয়ারায় জেসি ফুডে অভিযান


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : ওজন স্কেলের লাইসেন্স ও  বিএসটিআইয়ের অনুমোদন  না থাকায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের এক ময়দার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার সময় উপজেলার কালাবিবির দিঘির মোড় এলকায় অবস্থিত এই আটা কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ  আল মুমিন। এসময় ওজন স্কেলের লাইসেন্স ও  বিএসটিআইয়ের অনুমোদন  না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী   ৪০ হাজার টাকা অথর্দন্ড প্রদান করা হয়। অভিযানে মামলা  প্রদান করেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তাগণ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিম বলেন, ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জেসি ফুডে অভিযান পরিচালনা করা হয়েছে। কাগজপত্র ঠিক করে নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী