28 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর কদমতলীর অনির্বাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হৃদয়। তিনি জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত