25 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ

সাভারে খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ


বিএনএ, সাভার : সাভারে কর্ণপাড়া খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার কর্ণপাড়া ব্রিজের নিচে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উচ্ছেদ অভিযানে দোকান ও কয়েকটি কারখানা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কর্ণপাড়া মৌজায় খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূর বলেন, কর্ণপাড়া মৌজার মধ্যে কর্ণপাড়া খালের যে অংশ দখল করা হয়েছিল তা সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকান ও গোডাউন উচ্ছেদ করে খালের জমি উদ্ধার করা হয়।

পরবর্তীতে যাতে অবৈধভাবে আর দখল করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ইমরান/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী