20 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১


বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিলসহ আকবার আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোল পোর্টথানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মো. ফকির আহমেদের ছেলে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারে অবস্থিত জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আকবার আলীকে ৫০ ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএ/ সোহাগ, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী