26 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে ৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে ৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কের ফুটপাত দখল করে  ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনোর দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এ মো. সেলিমকে ২ হাজার ও মো. শাহেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সড়কের পাশে ইট, কাঠ, বালু রেখে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী জোট পুকুর এলাকার খাজা অটোরাইজ মিলকে ৫০০০ টাকা, কানুনগোপাড়া এলাকার মিলন বৈদ্য কে ৫০০০ টাকা, মাহিম স্টীল-কে ২০০০ টাকা, মোঃ রিয়াদ কে ২০০০ টাকা, সুভাষ দত্ত কে ২০০০ টাকা, ও অমল চৌধুরীকে ৫০০০ টাকা সহ ৮ মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

বিএনএ/বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ