25 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবা পাচারে কক্সবাজারে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

ইয়াবা পাচারে কক্সবাজারে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

ইয়াবা পাচারে কক্সবাজারে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

বিএনএ: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিয়ানামারের আকিয়াবের শিবপুরে দইলা, পুত্তু জারিপাড়ার রবি আলম, একই এলাকার আলম, শফিকুল, নূর, নূরে আলম, আলী আহামদ ও নূরুল আমিন।

মামলা এজহার থেকে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশে প্রবেশকালে একটি বোটে বিশাল ইয়াবা চালান আটক করে। ওই পাচারকারী বোটে থাকা ৮ জনকে আটক করা হয়। পরে গণনা করে ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

সেই ঘটনায় এম জে উদ্দীন নামের এক কোস্ট গার্ড কর্মকর্তা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলা বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ