26 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে : জাহাঙ্গীর

আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে : জাহাঙ্গীর

আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে : জাহাঙ্গীর

বিএনএ, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, মিথ্যা ও ভিত্তিহীন গল্প সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগে দায়ের করা হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী প্রতিদ্বন্দ্বী থাকতে পারে এবং থাকবে তাই বলে এমন মিথ্যা মামলা বা অভিযোগ করে যেন কাউকে হয়রানি না করা হয়।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে এসে আদালত থেকে বের হয়ে গাজীপুরি সিটি করপোরেশনের আলোচিত-সমালোচিত বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য,গত বছরের ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দা মো.আতিক মাহমুদ বাদি হয়ে গাজীপুরের বাসন থানায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্বে একটি মানহানি মামলা করেন। আজ রোববার ওই মামলার শুনানি হয়। পরে আদালতের বিচারক মো.কায়সারুল ইসলাম মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ নতুন দিন ধার্য করেন।

বিএনএ/ এম.এস. রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী