31 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং অন্তত তিন জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

পশ্চিমের লভিভ শহরে মেয়র জানিয়েছেন, সেখানে বোমার আঘাতে নব্বই ভাগ এলাকাতেই কোন বিদ্যুৎ নেই।

দক্ষিণের ওডেসা এবং উত্তর-পূর্বের শহর খারকিভেও বিস্ফোরণ ঘটেছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা মাঝপথে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, সর্বশেষ দফায় রাশিয়া অন্তত ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে তারা ৫৪টি ক্ষেপণাস্ত্র মাঝপথে থামিয়ে দিতে সক্ষম হয়।

এর আগে প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল ১২০টির বেশি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী