26 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » রেল সচিব হিসেবে আরও এক বছর থাকছেন সেলিম

রেল সচিব হিসেবে আরও এক বছর থাকছেন সেলিম

রেল সচিব হিসেবে আরও এক বছর থাকছেন সেলিম

বিএনএ, ঢাকা : রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে নতুন করে এ নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন, ২০০৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম রেজার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রেল সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে সেলিম রেজার অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে নতুন করে আবার নিয়োগ পাওয়ায় রেল ভবনে বিসিএস রেলওয়ে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমার্শিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা মো. সেলিম রেজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী