26.4 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই-আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

জুলাই-আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

জুলাই-আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

বিএনএ,ঢাকা: মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালে এইচএসসি পরীক্ষা পেছানো হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামি বছরের জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেয়া হতে পারে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সে সময় তিনি আরও বলেন,করোনা মহামারির কারণে চলতি বছর বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। অধ্যাদেশ জারির জন্য অপেক্ষা করা হচ্ছে।  জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারি হলেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এজন্য আটজনের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারাই এসব বিষয় তদারকি করছে। তাদের পরামর্শ অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে।এ বছর মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন বলে জানান শিক্ষামন্ত্রী।

এছাড়া, মহামারি করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পাবলিক পরীক্ষা বাতিল করে বিকল্প ব্যবস্থায় পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের কওমি মাদ্রাসা ছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামি ১৬ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?